ঘর পরিস্কার করতে শাওমির ভ্যাকুয়াম রোবট

আপডেট : ১৮ এপ্রিল ২০২০, ২০:১৮

নিত্যদিন ঘর পরিস্কার করা একপ্রকার জামেলার বিষয়। প্রথমে ঝাড়ু দিয়ে ময়লা পরিস্কার করা, তারপর পানি দিলে পুরো ঘর মোছা কিন্তু একটা বয়সের পর বেশ কষ্টের বিষয় হয়ে যায়। যদিও এখনকার যুগে অনেকের বাড়িতেই ভ্যাকুয়াম ক্লিনার আছে। কিন্তু সেটাও আপনাকে বয়ে নিয়ে যেতে হবে নোংরা জায়গায়। কিন্তু যদি আপনি একজায়গায় বসে থাকেন আর আপনার রোবট পুরোটা পরিস্কার করে দেয়, তাহলে কেমন হবে?

অবিশ্বাস্য মনে হলেও এটাই এবার ঘটতে চলেছে বাস্তবে। সৌজন্যে শাওমি। সম্প্রতি তাঁরা বাজারে আনল এমআই রোবট ভ্যাকুয়াম। আপনি ঘরের এককোণে বসে থাকবেন আর এই ডিভাইসটি আপনার সারা ঘর যেমন ঝাড়ু দিয়ে দেবে, তেমনই আবার ঘর মুছেও দেবে।

সাকশন মোটরের মাধ্যমে যেমন পুরো ঘর ঝাঁট দেবে, তেমনই আবার এর মধ্যে থাকছে পানির ট্যাঙ্ক, যা দিয়ে সুইপিং মোডে অনায়াসেই মুছে দেবে সমস্ত ঘর। মোট দুটি মোডে কাজ করবে এই রোবট। প্রথমটি সুইপিং ও পরেরটি মপিং। দুই হাজার একশ’ পিএ সাকশানের মোটর যুক্ত এই রোবটে থাকছে লেসার ডিটেক্ট পদ্ধতি। ২০১৬ সালে প্রথম চিনে রোবট ভ্যাকিউম নিয়ে এসেছিল শাওমি। সেই ডিভইসের উন্নতি ঘটিয়েই ভারতের বাজারে নিয়ে আসতে চলেছে এই চিনা সংস্থা।