ম্যাককালামের জীবন বদলে দেওয়া ইনিংস

আপডেট : ১৮ এপ্রিল ২০২০, ২১:১৪

স্পোর্টস ডেস্ক

২০০৮ সালেই প্রথমবার শুরু হয় ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল)। সেবার উদ্বোধনী ম্যাচেই ৭৩ বলে ১৫৮ রানের অতিমানবীয় এক ইনিংস খেলেন কলকাতা নাইট রাইডার্সের ব্রেন্ডন ম্যাককালাম। সাবেক এই ব্ল্যাক ক্যাপ অধিনায়ক মনে করেন, এই ইনিংসটাই পালটে দিয়েছে তার জীবন।

তিনি স্মৃতিচারণ করে বলেন, ‘আমি জানি না কেন আমি আইপিএলের প্রথম বল মোকাবিলা করলাম, তাও ওপেনিংয়ে সৌরভ গাঙ্গুলির সঙ্গে? কীভাবে আমি প্রথম ম্যাচে সুযোগ পেলাম, বিশ্বের সবচেয়ে বড়ো টুর্নামেন্টে ব্যাট করার সুযোগ পেলাম? এমনকি কীভাবে আমি এমন সুযোগ লুফে নিতে পারলাম? কীভাবে আমার ভাগ্য এত ভালো ছিল? সত্যি বলতে এগুলোর উত্তর আমার কাছে নেই। তবে আমি এটা জানি এটি আমার জীবন সম্পূর্ণ বদলে দিয়েছিল।’

যদিও, এটা টি-টোয়েন্টির ইতিহাসের সেরা ইনিংস নয়। তার ওপরে রয়েছেন টি-টোয়েন্টি ক্রিকেটের আরেক বস ক্রিস গেইলের ১৭৫ রানের ইনিংস।