‘প্রাপ্য সম্মান মেলেনি শ্রীনাথের’

আপডেট : ১৮ এপ্রিল ২০২০, ২১:১৫

নব্বই দশকে ভারতীয় পেস বোলিং লাইন আপে অন্যতম ভরসার প্রতীক ছিলেন জাভাগাল শ্রীনাথ। যদিও, তিনি নিজের প্রাপ্য সম্মান কখনোই পাননি বলে মনে করেন দক্ষিণ আফ্রিকান কিংবদন্তি পেসার শন পোলক। নিজের সময়ের স্মৃতিচারণা করে তিনি বলেন, ‘আমার সময় পাকিস্তানে ছিল ওয়াসিম আকরাম ও ওয়াকার ইউনুসের জুটি। ক্যারিবিয়ানদের কার্টলি অ্যামব্রোস আর কোর্টনি ওয়ালশের কম্বিনেশন। অস্ট্রেলিয়ার গ্লেন ম্যাকগ্রা ও ব্রেট লিরা ছিল। ইংল্যান্ড যেমন পরে এসে জেমস অ্যান্ডারসন, স্টুয়ার্ট ব্রডদের পেয়েছে। শ্রীনাথও তাদের মতোই বিস্ময়কর ছিল, কিন্তু সে কখনোই নিজের প্রাপ্য সম্মানটা পায়নি।’ মন্দ বলেন নি পোলক, ওয়ানডেতে ৩১৫ ও টেস্টে ২৩৬টি উইকেট আছে শ্রীনাথের।