নাগরপুর (টাঙ্গাইল) সংবাদদাতা
নাগরপুরে নতুন করে আরো এক জন করোনা ভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে। আক্রান্ত যুবক উপজেলার সহবতপুর ইউনিয়নের নন্দপাড়া গ্রামের বাসিন্দা। এ নিয়ে নাগরপুর উপজেলায় মোট করোনা ভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা তিন জন।
শুক্রবার রাতে করোনা আক্রান্ত যুবককে তার বাড়িতে আলাদা করে এক ঘরে রেখে আশপাশের ৩০ বাড়ি লকডাউন করেছে উপজেলা প্রশাসন। শনিবার সকালে তাকে চিকিত্সার জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালের আইসোলেশন সেন্টারে পাঠানো হয়।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. রোকনুজ্জামান খান বলেন, করোনায় নতুন শনাক্ত যুবকসহ মোট তিন জনের নমুনা সংগ্রহ করে বৃহস্পতিবার পরীক্ষার জন্য আইইডিসিআর এ প্রেরণ করি। এর মধ্যে এক জনের করোনা ভাইরাস শনাক্ত হয়।
