বড়াইগ্রাম (নাটোর) সংবাদদাতা
বড়াইগ্রামে বাল্যবিবাহ দেওয়ায় কনের ভাই, কাজী ও ইমামকে ১ লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আনোয়ার পারভেজ এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। শুক্রবার রাতে উপজেলার কাচুটিয়া গ্রামে এ ঘটনা ঘটে। আনোয়ার পারভেজ জানান, বাল্যবিবাহ বন্ধে অভিযান চলমান রয়েছে। আগামী দিনে এ ব্যাপারে তত্পরতা আরো জোরদার করা হবে।
