রামগতি (লক্ষ্মীপুর) সংবাদদাতা
রামগতিতে গাছ থেকে পড়ে মো. ফরহাদ হোসেন (১৪) নামের এক স্কুলছাত্র মারা গেছে। শনিবার সকালে নোয়াখালী সিটি হাসপাতালে চিকিত্সাধীন অবস্থায় তার মৃত্যু হয়। রামগতি পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের সমবায় গ্রামের মো. কবিরের ছেলে ফরহাদ। সে আলেকজান্ডার সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্র ছিল। পারিবারিক সূত্রে জানা যায়, শুক্রবার বিকালে ফরহাদ তার বাড়ির আঙিনায় আমগাছ থেকে পড়ে গুরুতর আহত হয়। পরে তাকে হাসপাতালে ভর্তি করা হয়।
