মুহম্মদ আনিসুল হক
১৯ এপ্রিল ২০২০ খ্রিষ্টাব্দ, রবিবার
আজ ৬ বৈশাখ ১৪২৭ বঙ্গাব্দ এবং ২৪ শাবান ১৪৪১ হিজরি। নৈসর্গিক রাশিচক্রে রবি আজ মেষ রাশিতে অবস্থান করছে। আজ সূর্যোদয় ৫টা ৪৬ মিনিটে এবং সূর্যাস্ত ৬টা ২৫ মিনিটে। আজ যদি আপনার জন্মদিন হয় তবে পাশ্চাত্য জ্যোতিষে আপনি মেষ রাশির জাতক/জাতিকা। আপনার জন্ম সংখ্যা: ১। আপনার ওপর প্রভাবকারী গ্রহ: রবি ও মঙ্গল। আপনার শুভ সংখ্যা: ১ ও ৯। শুভ বার: রবি ও মঙ্গল। শুভ রত্ন: রুবী ও রক্তপ্রবাল। জেনে নিন আজকে আপনার রাশিতে কী আছে—
মেষ রাশি (২১ মার্চ-২০ এপ্রিল)
ভবিষ্যতের জন্য কোনো পরিকল্পনা হাতে নিতে পারেন। কোনো আশা পূরণ হতে পারে। আর্থিক দিক ভালো যাবে। বড়ো ভাইবোনদের সঙ্গে সুসম্পর্ক বজায় থাকতে পারে।
বৃষ রাশি (২১ এপ্রিল-২০ মে)
কর্মস্থলে পদস্থ প্রভাবশালী কারো সহযোগিতা পেতে পারেন। সম্ভাব্যক্ষেত্রে চাকরিজীবীদের কারো কারো পদোন্নতি হতে পারে। পাবলিক ইমেজ বৃদ্ধি পাবে। পিতৃস্বাস্থ্য ভালো যাবে।
মিথুন রাশি (২১ মে-২০ জুন)
সামাজিক অগ্রগতি অব্যাহত থাকতে পারে। পেশাগত দিক ভালো যাবে। কোনো আশা পূরণ হতে পারে। উচ্চশিক্ষার্থীদের জন্য সময় অনুকূল থাকতে পারে। ভ্রমণ ফলপ্রসূ হতে পারে।
কর্কট রাশি (২১ জুন-২০ জুলাই)
অতীন্দ্রিয় শাস্ত্রের প্রতি আগ্রহবোধ করতে পারেন। ব্যবসায়িক দিক খুব একটা ভালো যাবে না। ট্যাক্সসংক্রান্ত কোনো ঝামেলা হতে পারে। জৈবিক কামনা-বাসনাকে সংযত রাখুন।
সিংহ রাশি (২১ জুলাই-২১ আগস্ট)
অবিবাহিতদের বিয়ের কথাবার্তায় অগ্রগতি হতে পারে। দাম্পত্য সম্পর্ক ভালো থাকবে। যৌথ ও অংশীদারি ব্যবসায় সুফল পাবেন। কোনো ঘনিষ্ঠ বন্ধুর সহযোগিতা পেতে পারেন।
কন্যা রাশি (২২ আগস্ট-২২ সেপ্টেম্বর)
শরীর খুব একটা ভালো যাবে না। আহারে-বিহারে সতর্ক থাকুন। প্রয়োজনে চিকিত্সকের পরামর্শ নিন। কর্মপরিবেশ অনুকূল নাও থাকতে পারে। কর্মস্থলে কোনো ঝামেলা হতে পারে।
তুলা রাশি (২৩ সেপ্টেম্বর-২২ অক্টোবর)
বিদ্যার্থীদের জন্য দিনটি শুভ। পড়াশোনায় মন বসাতে পারবেন। সৃজনশীল কাজে অংশ নিতে পারেন। সেক্ষেত্রে সাফল্য লাভের সম্ভাবনা আছে। নিজের মনোভাব স্পষ্টভাবে প্রকাশ করুন।
বৃশ্চিক রাশি (২৩ অক্টোবর-২১ নভেম্বর)
পড়াশোনার প্রতি আগ্রহবোধ করতে পারেন। জ্ঞানস্পৃহা বৃদ্ধি পাবে। উত্তেজনা পরিহার করুন। চলাফেরায় সতর্ক থাকুন। কোনো প্রত্যাশা পূরণ হতে পারে।
ধনু রাশি (২২ নভেম্বর-২০ ডিসেম্বর)
আত্মীয়দের সঙ্গে যোগাযোগ হতে পারে। ব্যক্তিগত যোগাযোগে সুফল পেতে পারেন। প্রাপ্ত তথ্যের উপর নির্ভর করতে পারেন। ছোটো ভাইবোনদের সঙ্গে সুসম্পর্ক বজায় থাকতে পারে।
মকর রাশি (২১ ডিসেম্বর-১৯ জানুয়ারি)
আর্থিক দিক ভালো যাবে। প্রাপ্তিযোগ আছে। কোনো আশা পূরণ হতে পারে। পড়াশোনায় আনন্দ পাবেন। মূল্যবোধ বজায় রাখুন।
কুম্ভ রাশি (২০ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি)
দিনটি শুভ সম্ভাবনাময়। শরীর ভালো থাকতে পারে। মানসিক প্রশান্তি বজায় থাকবে। ভালো ব্যবহার দিয়ে কাজ আদায় করতে পারবেন। ব্যক্তিত্ব বিকাশের সুযোগ পেতে পারেন।
মীন রাশি (১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ)
আইনগত কোনো ঝামেলায় জড়ানো ঠিক হবে না। শরীর ভালো নাও থাকতে পারে। অবহেলা না করে যথাযথ চিকিত্সা নিন। গোপনশত্রু সম্পর্কে সতর্ক থাকুন। সম্ভাব্যক্ষেত্রে বিদেশযাত্রার সুযোগ পেতে পারেন।
