ইত্তেফাক রিপোর্ট
সৌদি আরবের জেদ্দায় বাংলাদেশ মিশনে কর্মরত শ্রম কাউন্সিলর করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। গতকাল শনিবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন তার দ্রুত আরোগ্য কামনা করেছেন। একই সঙ্গে তিনি বাংলাদেশের বৈদেশিক মিশনে কর্মরত সব কর্মকর্তা-কর্মচারীকে করোনা ভাইরাস সংক্রান্ত স্বাস্থ্যবিধি মেনে অত্যন্ত সতর্কতার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানিয়েছেন।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, জেদ্দা মিশনের শ্রম কাউন্সিলর অত্যন্ত দক্ষতার সঙ্গে তার দায়িত্ব পালন করেন। গত সপ্তাহে তিনি বাংলাদেশি ৪ হাজার শ্রমিককে করোনা ভাইরাস পরীক্ষায় রাজি করাতে মদিনায় একটি ক্যাম্পে সৌদি প্রশাসনের সঙ্গে কাজ করেছিলেন।
