কেরানীগঞ্জে দুই নারীসহ আরও ৫ জন করোনায় আক্রান্ত

আপডেট : ১৯ এপ্রিল ২০২০, ০৫:৩১

ঢাকার কেরানীগঞ্জের আমবাগিচা ও কালিন্দী এলাকায় দুই নারী সহ পাঁচ জন করোনা সংক্রমণে আক্রান্ত হয়েছে। এনিয়ে শনিবার রাত ১০ টা পর্যন্ত সংখ্যা বেড়ে দাঁড়ালো ৩৮ জনে। মৃত্যু সংখ্যা চারজন। বিষয়টি নিশ্চিত করেছে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মীর মোবারক হোসেন।

তিনি জানান, ইতিমধ্যে আক্রান্তের পর নতুন করে ৭৪ জনের করোনা পরীক্ষার জন্য নমুনা স্বাস্থ্য অধিদপ্তরে পাঠানো হয়েছে। এরমধ্যে শনিবার রাত ১০ টায় আমবাগিচা ও কালিন্দী এলাকায় দুই নারী সহ পাঁচজনে রিপোর্ট হাতে পৌঁছেছে।

তিনি আরও জানান, তাদের দেহে করোনা সংক্রমণ পাওয়া গেছে। রাতেই আক্রান্ত পাঁচজনকে হাসপাতালে নেওয়া হয়েছে। এদের মধ্য একজন দম্পতি রয়েছে। আক্রান্তদের বয়স ৩০ থেকে ৫৫ বছরের মধ্যে রয়েছে। আরও ৬৮ জনের রিপোর্ট হাতে পাওয়ার অপেক্ষায় রয়েছে।

ইত্তেফাক/বিএএফ