রামগঞ্জে ২০ মাসের শিশু করোনায় আক্রান্ত 

আপডেট : ১৯ এপ্রিল ২০২০, ০৯:১১

রামগঞ্জের কাশিমনগরে ২০ মাসের একটি শিশু কন্যা করোনায় আক্রান্ত হয়েছে। আজ রবিবার সকালে স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ গুনময় পোদ্দার বিষয়টি নিশ্চিত করেছেন।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার গুনময় পোদ্দার জানান, উপজেলার কাশমনগর গ্রামে ঢাকার সাভার ফেরত করোনায় আক্রান্ত পোশাক শ্রমিক থেকে আগেই তার আত্মীয়, আমার হাসপাতালের ১জন চিকিৎসক ও ৩জন কর্মচারীসহ সংক্রমিত হয়েছে ১১জন। পরে তার প্রতিবেশী বিশ মাসের কন্যাসহ বাবা মায়ের নমুনা পাঠালে গতকাল রাতে শুধু মেয়েটির করোনা পজিটিভ আসে। আজ পর্যন্ত আক্রান্ত রোগীর সংখ্যা ১৫। পজেটিভ রোগীদের বিষয়ে আইইডিসিআর এর পরামর্শ মোতাবেক ব্যবস্থা নেওয়া হয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মুনতাসির জাহান জানান, চেষ্টার কোন ত্রুটি করিনি। অতিরিক্ত পরিশ্রমের কারেণ বার বার অসুস্থ হয়েও থেমে থাকিনি। বহিরাগতরা গোপনে প্রবেশ না করলে হয়ত আমার কষ্ট বৃথা যেত না। তারপরও আমরা সচেতনা সৃষ্টির মাধ্যেম চেষ্টা করছি নতুন করে যেন আর সংক্রমিত না হয়। আক্রান্ত রোগীদের আশপাশের বাড়িসহ উপজেলাব্যাপী লকডাউন জোরদার করা হয়েছে।

ইত্তেফাক/আরকেজি