ব্রাহ্মণবাড়িয়ায় আরও ২ পুলিশ কর্মকর্তা প্রত্যাহার, তদন্ত কমিটি গঠন

আপডেট : ১৯ এপ্রিল ২০২০, ১৬:১১

ব্রাহ্মণবাড়িয়ায় ইসলামী বক্তা যেবায়ের আহমদ আনসারীর জানাযায় লাখো মানুষের সমাগমের ঘটনায় আরোও দুই পুলিশ কর্মকর্তা প্রত্যাহার হয়ে বলে জানিয়েছেন জেলার পুলিশ সুপার মো. আনিসুর রহমান। 

তারা হলেন সহকারী পুলিশ সুপার (সরাইল সার্কেল) মো. মাসুদ রানা ও সরাইল থানার পরিদর্শক (তদন্ত) মো. নুরুল হক। এর আগে সরাইল থানার অফিসার ইনচার্জ মো. শাহাদাৎ হোসেনকে রাতেই প্রত্যাহার করা হয়। 

জেলার অতিরিক্ত পুলিশ সুপার মো. আলমগীর হোসেন জানিয়েছেন, শনিবারের ঘটনা তদন্তের জন্য চট্টগ্রাম রেঞ্জের পক্ষ থেকে অতিরিক্ত ডিআইজি ইকবাল হোসেনকে প্রধান করে ৩ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

ইত্তেফাক/এসি