মৌলভীবাজারে ৫ হাজার পরিবারে খাদ্য সহায়তা  

আপডেট : ১৯ এপ্রিল ২০২০, ১৬:২১

করোনা সংকট মোকাবিলায় মৌলভীবাজার জেলা পরিষদ ৫ হাজার ৪০ পরিবারকে খাদ্য সহায়তা এবং ৭০০ পরিবারকে কৃষি সহায়তা দিয়েছে।

রবিবার সকালে জেলার ৭ উপজেলায় ঘরে ঘরে খাদ্য সামগ্রী পৌঁছে দিতে জেলা পরিষদ কার্যালয় থেকে ৫ হাজার ৪০ প্যাকেট খাদ্য সামগ্রী জেলা পরিষদের সদস্যদের হাতে তুলে দেন মৌলভীবাজার-৩ আসনের এমপি নেছার আহমদ ও জেলা পরিষদ চেয়ারম্যান মুক্তিযোদ্ধা আজিজুর রহমান। 

জেলা প্রশাসক বেগম নাজিয়া শিরিন, পুলিশ সুপার ফারুক আহমেদ, পৌর মেয়র মো. ফজুল রহমান, কৃষি সম্প্রসারণ অধিদফতরের উপপরিচালক কাজি লুৎফুল বারীসহ জেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন।

আরো পড়ুন : লকডাউনের মধ্যে সিলেটে টেন, ২৩ জনের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের সুপারিশ

জেলার দরিদ্র কর্মহীন পরিবারকে এ খাদ্য সহায়তা দেয়া হয়েছে। খাদ্য সামগ্রীর মধ্যে রয়েছে চাল, আলু, ডাল, লবন ও সাবান। এছাড়া গ্রীষ্মকালীন শাক সবজি চাষের জন্য জেলা কৃষি সম্প্রসারণ অফিসের সহযোগিতায় ৭০০ কৃষি পরিবারকে ৭ প্রকারের সবজি বীজ দেয়া হয়েছে।

ইত্তেফাক/ইউবি