বাঞ্ছারামপুরে একজন করোনা রোগী সনাক্ত

আপডেট : ১৯ এপ্রিল ২০২০, ১৭:১৯

ব্রাহ্মণবাড়িয়া জেলা বাঞ্ছারামপুর উপজেলার উজানচর গ্রামের মৃত করম আলির ছেলে সাইফুল ইসলাম মুন্নাফ মিয়া (৫৫) নামে একজন করোনা রোগী পাওয়া পেছে। 

জানা যায়, গত ১৬ এপ্রিল নারায়ণগঞ্জ থেকে তার ছেলে বাড়িতে আসার পর  তার জ্বর, কার্শি দেখা দেয়। উজানচর বাজারের এক গ্রাম্য চিকিৎসকের কাছে গেলে তাকে ইনজেকশন দেয়া হয়, পরে তিনি অজ্ঞান হয়ে যান। বেগতি দেখে তাকে বাঞ্ছারামপুর স্বাস্থ্য কমপ্লেক্সে আনার পর চিকিৎসকের সন্দেহ হলে তার সমুনা সংগ্রহ করে ঢাকায় পাঠালে আজ রবিবার রির্পোটে করোনা পজেটিভ ধরা পড়ে।  

আরও পড়ুন: অনলাইন কোর্ট চেয়ে প্রধান বিচারপতিকে চিঠি

বাঞ্ছারামপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ আল মামুন বিষয়টি নিশ্চিত করেন এবং রোগীর অবস্থা ভালো বলে জানান। বর্তমানে রোগী তার নিজ বাড়িতে লকডাউন অবস্থায় আছে।  

ইত্তেফাক/কেকে