আপনার রাশিফল

আপডেট : ২০ এপ্রিল ২০২০, ২০:৪১

মুহম্মদ আনিসুল হক

২১ এপ্রিল ২০২০ খ্রিষ্টাব্দ, মঙ্গলবার

আজ ৮ বৈশাখ ১৪২৭ বঙ্গাব্দ এবং ২৬ শাবান ১৪৪১ হিজরি। নৈসর্গিক রাশিচক্রে রবি আজ বৃষ রাশিতে অবস্থান করছে। আজ সূর্যোদয় ৫টা ৪৪ মিনিটে এবং সূর্যাস্ত ৬টা ২৬ মিনিটে। আজ যদি আপনার জন্মদিন হয় তবে পাশ্চাত্য জ্যোতিষে আপনি বৃষ রাশির জাতক/জাতিকা। আপনার জন্ম সংখ্যা: ৩। আপনার ওপর প্রভাবকারী গ্রহ: বৃহস্পতি ও শুক্র। আপনার শুভ সংখ্যা: ৩ ও ৬। শুভ বার:  বৃহস্পতি ও শুক্র। শুভ রত্ন: হীরা ও পোখরাজ। জেনে নিন আজকে আপনার রাশিতে কী আছে—

মেষ রাশি (২১ মার্চ-২০ এপ্রিল)

অপ্রয়োজনীয় ব্যয় পরিহার করার চেষ্টা করুন। সম্ভাব্যক্ষেত্রে বিদেশযাত্রার সুযোগ পেতে পারেন। দ্রুতগতির যানবাহন পরিহার করুন। আইনগত ঝামেলা এড়িয়ে চলুন।             

বৃষ রাশি (২১ এপ্রিল-২০ মে) 

রাজনৈতিক নেতাদের জন্য সময় অনুকূল থাকতে পারে। জনসম্পৃক্ততা বৃদ্ধি পাবে। সাংগঠনিক কাজে সুফল পেতে পারেন। আর্থিক দিক ভালো যাবে। কোনো আশা পূরণ হতে পারে।

মিথুন রাশি (২১ মে-২০ জুন)

কর্মপরিবেশ অনুকূল থাকবে। কর্মস্থলে সহকর্মীদের সহযোগিতা পেতে পারেন। কর্মস্থলে নিজের কর্তৃত্ব বজায় রাখতে পারবেন। সামাজিক অবস্থান সুদৃঢ় হতে পারে। পিতৃস্বাস্থ্য ভালো যাবে।

কর্কট রাশি (২১ জুন-২০ জুলাই)

উচ্চশিক্ষা বা কর্মসংস্থানের জন্য বিদেশযাত্রার উদ্যোগ ফলপ্রসূ হতে পারে। কোনো আশা পূরণ হতে পারে। কাজকর্মে ভাগ্যের  আনুকূল্য পেতে পারেন।

সিংহ রাশি (২১ জুলাই-২১ আগস্ট)

কোনো আত্মীয় অসুস্থ হওয়ার খবর পেতে পারেন। সামাজিক সংকট এড়িয়ে চলুন। ব্যবসায়িক দিক ভালো যাবে না। বিক্রয়-বাণিজ্যে লোকসান হতে পারে। ঝুঁকিপূর্ণ বিনিয়োগ এড়িয়ে চলুন।

কন্যা রাশি (২২ আগস্ট-২২ সেপ্টেম্বর)

যৌথ ও অংশীদারি ব্যবসায় সুফল পাবেন। অংশীদারি কারবারে নিজের কর্তৃত্ব বজায় রাখতে পারবেন। ঘনিষ্ঠ কোনো বন্ধুর সহযোগিতা পেতে পারেন। অপরের প্রতি সদাচরণ করুন।

তুলা রাশি (২৩ সেপ্টেম্বর-২২ অক্টোবর)

কর্মপরিবেশ খুব একটা অনুকূল নাও থাকতে পারে। ব্যক্তিগত দায়দায়িত্ব বৃদ্ধি পেতে পারে। কর্মস্থলে যাবতীয় মতানৈক্য এড়িয়ে চলুন। শরীর অসুস্থ হতে পারে। প্রয়োজনে চিকিত্সকের পরামর্শ নিন।

বৃশ্চিক রাশি (২৩ অক্টোবর-২১ নভেম্বর)

বিদ্যার্থীদের জন্য সময় অনুকূল থাকতে পারে। পড়াশোনায় মন বসাতে পারবেন। পরীক্ষায় আশানুরূপ সাফল্য পেতে পারেন। ব্যক্তিগত সৃজনশীলতায় সুফল পাবেন। রোমান্স ও বিনোদন শুভ।

ধনু রাশি (২২ নভেম্বর-২০ ডিসেম্বর)

কোনো প্রত্যাশা পূরণ হতে পারে। কোনো স্থাবর সম্পত্তি ক্রয় করতে পারেন। মন ভালো থাকবে। উত্তেজনা পরিহার করুন। পড়াশোনার প্রতি আগ্রহবোধ করতে পারেন।

মকর রাশি (২১ ডিসেম্বর-১৯ জানুয়ারি)

আত্মীয়দের সঙ্গে যোগাযোগ হতে পারে। ব্যক্তিগত যোগাযোগে সুফল পাবেন। প্রাপ্ত তথ্যের উপর নির্ভর করতে পারেন। প্রয়োজনে ছোটো ভাইবোনদের সহযোগিতা পেতে পারেন।

কুম্ভ রাশি (২০ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি)

অধীনস্থদের কাজে লাগাতে পারবেন। মূল্যবোধ সমুন্নত থাকতে পারে। কাউকে দেওয়া প্রতিশ্রুতি রক্ষা করতে পারবেন। কোনো সূত্র থেকে অর্থাগম হতে পারে।

মীন রাশি (১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ)

দিনটি শুভ সম্ভাবনাময়। ভালো ব্যবহার দিয়ে কাজ আদায় করতে পারবেন। ব্যক্তিত্ব দিয়ে অন্যকে প্রভাবিত করতে পারবেন। ব্যবসায়ীদের জন্য সময় অনুকূল থাকতে পারে।