টেস্টে ফিরতে চান আদিল রশিদ

আপডেট : ২০ এপ্রিল ২০২০, ২০:৪৪

কাঁধের চোট নিয়ে ছিটকে গিয়েছিলেন। টেস্ট থেকে তাই ২০১৯ সালের জানুয়ারি থেকে দূরে আছেন ইংল্যান্ডের লেগ স্পিনার আদিল রশিদ। তবে আবারও সাদা পোশাকের ক্রিকেটে ফেরার স্বপ্ন দেখছেন ৩২ বছর বয়সি এই ক্রিকেটার।

চলতি মৌসুমে ইয়র্কশায়ারের হয়ে শুধু সীমিত ওভারের ক্রিকেট খেলার কথা রয়েছে তার। জানিয়েছেন, শরীর ফিট থাকলেই কেবল সাদা পোশাকে ফের মাঠে নামার ব্যাপারটা বিবেচনা করবেন, ‘সেপ্টেম্বরে যদি আমার কাঁধটা শতভাগ ফিট থাকে এবং অনুভব করি যে লাল বলের ক্রিকেটে ফিরতে পারব। তাহলে ফেরার ব্যাপারটা চিন্তা ভাবনা করব।’