চাটমোহর (পাবনা) সংবাদদাতা
চাটমোহরে করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে গ্রামবাসী বিলপাড়ে কোয়ারেন্টাইন সেন্টার তৈরি করেছে। প্রতিদিনই ঢাকা, নারায়ণগঞ্জ থেকে গ্রামে ফিরছে মানুষ। বাড়ছে আতঙ্ক। এ কারণে উপজেলার পার্শ্বডাঙ্গা ইউনিয়নের বোয়ালিয়া গ্রামবাসী গ্রামের পাশের বগা বিলপাড়ে টিনের ছাপরা বানিয়ে কোয়ারেন্টাইন কেন্দ্র চালু করেছে। দেশের বিভিন্ন এলাকা থেকে গ্রামে আসা ব্যক্তিদের সেখানে রাখা হচ্ছে। তাদেরকে ১৪ দিন সেখানেই থাকতে হবে।
গ্রাম প্রধান ও ইউপি সদস্য আলামিন হোসেন কমল জানান, এই গ্রামের যারা বাড়ি ফিরছেন, তাদের এখানে রাখা হচ্ছে। কেউ বের হতে পারবেন না। খাবার সরবরাহ করা হবে।
