কেরানীগঞ্জে এএসআই ও ডাক্তারসহ করোনায় আক্রান্ত ৫

আপডেট : ২০ এপ্রিল ২০২০, ২১:৪০

কেরানীগঞ্জ (ঢাকা) সংবাদদাতা

ঢাকার কেরানীগঞ্জ  উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত একজন চিকিত্সক, মডেল থানার দুই জন এএসআইসহ পাঁচ জন নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন। সোমবার পর্যন্ত কেরানীগঞ্জ থেকে নতুন করে ১০৭ জনের শরীরের নমুনা স্বাস্থ্য অধিদপ্তরে পাঠানো হয়েছে।