গফরগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নার্স ফরিদা ইয়াসমিন (৩৩) ও তার স্বামী কৃষি ব্যাংক কর্মকর্তা আরিফুর রহমান (৩৫) করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।
সোমবার স্বাস্থ্যকর্মী ফরিদা ইয়াসমিন দম্পতির নমুনা ময়মনসিংহ মেডিকেল কলেজের মাইক্রোবায়োলজি বিভাগের পিসিআর ল্যাবে পাঠানো হয়। পরে দুইজনের নমুনাই করোনা পজেটিভ শনাক্ত হয়।
ময়মনসিংহের সিভিল সার্জন এবিএম মসিউল আলম বিষয়টি নিশ্চিত করেছেন।
গফরগাঁও উপজেলায় এ পর্যন্ত করোনা ভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা ১২ জন। তার মধ্যে গফরগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ১০ জন। এই হাসপাতালের ৩ জন মেডিকেল অফিসার ও ৩ জন উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসার, ৩ জন সিনিয়র স্টাফ নার্স ও ১ জন অফিস সহকারী করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন।
ইত্তেফাক/এমআর
