কাউনিয়ায় করোনা রোগী সনাক্ত, বাড়ি লকডাইন

আপডেট : ২১ এপ্রিল ২০২০, ০৫:৩৭

রংপুরের কাউনিয়ায় এক ব্যক্তির শরীরে করোনাভাইরাস সনাক্ত হওয়ায় একটি বাড়িসহ তকিপল বাজার লকডাউন ঘোষণা করেছে জেলা প্রশাসন। 

গতকাল সোমবার রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের মাইক্রো বাইয়োলোজি বিভাগে স্থাপন করা ল্যাবে পরীক্ষা করে এই ব্যক্তির শরীরে করোনাভাইরাস ধরা পড়ে। জেলা প্রশাসনের মিডিয়া সেল থেকে এই খবর দেয়া হয়েছে।

জেলা প্রশাসক আসিফ আহসান জানান, ঠাকুরগাঁও জেলার এক ব্যক্তি ঢাকায় অসুস্থ হয়ে তকিপল বাজার সংলগ্ন তার শ্বশুর বাড়িতে আশ্রয় নেন। অবস্থার অবনতি হওয়ায় দুদিন আগে কাউনিয়া উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি হন। ওই দিন তার শরীর থেকে নমুনা সংগ্রহ করে পরীক্ষার পর তার শরীরে করোনা সংক্রমণের রিপোর্ট পায় জেলার সিভিল সার্জন অফিস। বিষয়টি অবগত হওয়ার পর গতকাল রাতে কাউনিয়া থানার পুলিশের সহায়তায় সংশ্লিষ্ট বাড়ি ও সংলগ্ন বাজারটি লকডাউন করে প্রশাসন।

এ তথ্য নিশ্চিত করেছেন কাউনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আজিজুল ইসলাম।

ইত্তেফাক/এমআর