পৃথিবীব্যাপী কোভিড-১৯-এর বিস্তার প্রতিরোধে ‘লকডাউন’ পরিস্থিতিতে দেশের প্রিয়জনদের কাছে রেমিট্যান্স পাঠাতে অনলাইন-টু-ওয়ালেট সেবার ওপর ভরসা রাখছেন প্রবাসী বাংলাদেশিরা। বিশেষ প্রয়োজনের এই সময়টিতে প্রবাসী এবং দেশে অবস্থানকারী প্রিয়জন উভয়ই ঘরে অবস্থান করায়, অর্থ প্রেরণকারী বাইরে না গিয়ে তার নিজের মোবাইল থেকে অনলাইন অথবা ওয়ালেটভিত্তিক মানি ট্রান্সফার সেবা থেকে নির্ধারিত ব্যাংকিং চ্যানেল হয়ে দেশে তার স্বজনের বিকাশ অ্যাকাউন্টে টাকা পাঠাচ্ছেন।
ফলে স্বাভাবিক সময়ের চেয়ে এই সময়ে বিকাশ অ্যাকাউন্টে রেমিট্যান্স আসার পরিমাণ অনেক বেশি বৃদ্ধি পেয়েছে। বিকাশ দেশের ছয়টি বেসরকারি ব্যাংকের মাধ্যমে বাংলাদেশ ব্যাংকের তত্ত্বাবধানে বিশ্বের বিভিন্ন দেশ থেকে রেমিট্যান্স গ্রহণের সেবা দিয়ে যাচ্ছে।
জানুয়ারি ২০২০ থেকে এপ্রিলের ১৮ তারিখ পর্যন্ত কেবল বিকাশেই প্রায় ১৩৮ কোটি টাকা রেমিট্যান্স পাঠিয়েছেন প্রবাসীরা। বিকাশ সূত্রে আরো জানা যায়, কোভিড-১৯-এর এই পরিস্থিতিতে বিশ্বের বিভিন্ন প্রান্তে অনলাইন ও ওয়ালেটভিত্তিক মানি ট্রান্সফার প্রতিষ্ঠানগুলোর মাধ্যমে এ বছরের শুরুর তিন মাসের তুলনায় এপ্রিল মাসে গড়ে প্রতিদিন প্রায় ১৫০ শতাংশ পর্যন্ত বেশি রেমিট্যান্স পাঠিয়েছেন প্রবাসীরা। —প্রেস বিজ্ঞপ্তি
