ভোলা (দক্ষিণ) প্রতিনিধি
ভোলার লালমোহন উপজেলা সদরে সোমবার সন্ধ্যায় এক ঘাট শ্রমিককে পিটিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। নিহতের নাম জাহাঙ্গীর হোসেন (৫০)। তিনি লালমোহন লঞ্চঘাটের মোহরার হিসেবে দীর্ঘদিন ধরে কাজ করে আসছিলেন। এদিকে নিহতের স্ত্রী পারুল বেগম এই হত্যাকাণ্ডের বিচার দাবি করেছেন। লালমোহন থানার ওসি মীর খায়রুল কবীর জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে লাশের সুরতহাল করেছে। তবে এ ঘটনায় এখনো কেউ লিখিত অভিযোগ দেয়নি।
