কাউকে যেন নিরাশ হতে না হয়

আপডেট : ২১ এপ্রিল ২০২০, ২১:৪১

আজ বাংলাদেশের প্রায় সকল কর্মক্ষেত্র বন্ধ। এ অবস্থায় খেটেখাওয়া মানুষগুলোর অবস্থা সঙ্গিন। গরিব, অভাবী অসহায় মানুষদের জন্যে সরকার ত্রাণ দিচ্ছে। এ ত্রাণ কি আসলে সব জায়গায় পৌঁছাচ্ছে? না পৌঁছাচ্ছে না। আমরা সিরাজগঞ্জ জেলার বেলকুচি উপজেলার রাজাপুর গ্রামের বাসিন্দা। আমরা এই ক্রান্তিকালে সরকারি কোনো ত্রাণের মুখ দেখতে পাইনি। আগে যেরকম দশ টাকা কেজি চাল আসত, এখনো সেইরকম আসে। কিন্তু সেটা আবার নির্দিষ্ট লোকজনদের জন্যে! আগে যারা পেত এখনো তারাই পাচ্ছে। অনেক স্বাবলম্বী পরিবার আজ অসহায় হয়ে পড়েছে। কিন্তু তাদের জন্য কিছু আসে না। প্রশাসনের সবিনয় দৃষ্টি আকর্ষণ করছি— আমাদের গ্রামের অভাবী, অসহায় মানুষদের জন্যেও কিছু দিন। পথ চেয়ে থেকে কাউকে যেন নিরাশ হতে না হয়।

মো. মেহেদী হাসান, বেলকুচি, সিরাজগঞ্জ