শোক সংবাদ

আপডেট : ২১ এপ্রিল ২০২০, ২১:৪৩

লুত্ফর রহমান

বরিশাল মেট্রোপলিটন পুলিশের (বিএমপি) ডিসি (উত্তর) মো. খাইরুল আলমের পিতা মুক্তিযোদ্ধা ও বাংলাদেশ সিভিল অ্যাভিয়েশনের অবসরপ্রাপ্ত কর্মকর্তা মো. লুত্ফর রহমান (৭০) বার্ধক্যজনিত কারণে মঙ্গলবার ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি ... রাজিউন)। তিনি স্ত্রী, দুই ছেলে ও তিন মেয়ে রেখে গেছেন। বিএমপি সূত্র জানায়, নিজ জেলা যশোর কোতোয়ালি মডেল থানাধীন গ্রামের নিজ বাসভবনে ইন্তেকাল করলে বাদ আসর পারিবারিক গোরস্থানে দাফন করা হয়। লুত্ফর রহমানের মৃত্যুতে বিএমপি কমিশনার মো. শাহাবুদ্দিন খান শোক প্রকাশ করেছেন।