পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান করোনা ঝুঁকিতে রয়েছেন। কারণ তিনি এমন এক সমাজকর্মীর সংস্পর্শে এসেছিলেন যিনি করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন।
পাকিস্তানের সংবাদমাধ্যম ডনের খবরে বলা হয়, মঙ্গলবার সমাজকর্মী আবদুল সাত্তার ইদহির ছেলে এবং ইদহি ফাউন্ডেশনের চেয়ারম্যান ফয়সাল ইদহির করোনা রিপোর্ট পজিটিভ এসেছে।
ইদহির ছেলে ডনকে জানান, তার বাবা ১৫ এপ্রিল প্রধানমন্ত্রী ইমরান খানের সঙ্গে সাক্ষাত করতে ইসলামাবাদে গিয়েছিলেন। এরপরই গত সপ্তাহে করোনা লক্ষণে ভুগতে শুরু করেন তিনি।
করোনা সংক্রমণের শিকার হওয়ার পরেও ফয়সাল ইদাহি কোনো হাসপাতালে ভর্তি হননি বলে জানায় পাকিস্তানি সংবাদমাধ্যম। ইসলামাবাদের হোমে নিজেকে সেলফ আইসোলেশেন রেখেছেন তিনি।
পাকিস্তানে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন ৯ হাজার দুশ ১৬ জন। আর মারা গেছেন ১৯২ জন।
وزیر اعظم عمران خان سے فیصل ایدھی کی ملاقات
— PTI (@PTIofficial) April 15, 2020
ایدھی فاونڈیشن کی طرف سے ایک کروڑ روپے کا چیک وزیراعظم کورونا ریلیف فنڈ کے لیے وزیر اعظم کو پیش کیا۔ pic.twitter.com/8FuqDOqmD5
ইত্তেফাক/জেডএইচ
