মানিকগঞ্জে ২ নারী করোনায় আক্রান্ত

আপডেট : ২১ এপ্রিল ২০২০, ২৩:৩১

মানিকগঞ্জে নতুন করে আরো দুইজনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। মঙ্গলবার সিভিল সার্জন আনোয়ারুল আমিন আখন্দ ওই দুই নারীর করোনার বিষয়টি নিশ্চিত করেছেন। এ নিয়ে জেলায় করোনায় আক্রান্ত হয়েছেন ১০ জন। 

শিবালয় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মুহাম্মদ রেজাউল হক বলেন, শিবালয়ের ওই নারীর (২৯) স্বামী ঢাকায় বিআরটিএ-তে চাকরি করেন। স্বামী ও এক শিশুসন্তান নিয়ে তিনি (নারী) ঢাকার গেন্ডারিয়া এলাকায় থাকতেন। সর্দি, জ্বর হলে বৃহস্পতিবার তিনি স্বামী ও সন্তানকে নিয়ে শিবালয়ে বাবার বাড়িতে আসেন।  ওই দিনই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে থেকে ওই নারী, তার স্বামী ও সন্তানের নমুনা সংগ্রহ করে করে ঢাকার মহাখালীতে জনস্বাস্থ্য ইনস্টিটিউটে পাঠানো হয়। আজ (মঙ্গলবার) নমুনা পরীক্ষায় নারীর দেহে করোনা পজিটিভ পাওয়া যায়। তবে তার স্বামী ও সন্তানের করোনার ফলাফল নেগেটিভ আসে।

আরো পড়ুন : কাঁধে ত্রাণ নিয়ে ছুটে গেলেন চেয়ারম্যান ও ইউএনও 

এদিকে, মানিকগঞ্জ সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. লুৎফর রহমান জানান, পৌর এলাকার ওই নারীর (৩০) আগে থেকেই শ্বাসকষ্ট ছিল। কয়েক দিন আগে তার শ্বাসকষ্ট বেড়ে গেলে রবিবার জেলা হাসপাতাল থেকে তার নমুনা সংগ্রহ করে ঢাকায় জনস্বাস্থ্য ইনস্টিটিউটে পাঠানো হয়। আজ (মঙ্গলবার) দুপুরে সেখান থেকে পাঠানো নমুনা পরীক্ষার ফলাফলে তার করোনা শনাক্ত নিশ্চিত হওয়া যায়। 

ইত্তেফাক/ইউবি