মানিকগঞ্জে গতকাল মঙ্গলবার আরও দুইজন নারী করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। এনিয়ে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৯ জনে। এদের মধ্যে একজন শিবালয় ইউনিয়নের ১নং ওয়াডের নতুন পাড়ার বাসিন্দা। অপরজন মানিকগঞ্জ শহরের পুরাতন বাজারের টিনপট্টি এলাকার বাসিন্দা।
মঙ্গলবার বিকেলে (২১ এপ্রিল) সিভিল সার্জন আনোয়ারুল আমিন আখন্দ এই তথ্য নিশ্চিত করেছেন।
এর আগে, সিংগাইর উপজেলায় তিন জন তাবলীগ জামাতের সদস্য, শিবালয় উপজেলায় একজন পুলিশ সদস্য এবং হরিরামপুর উপজেলায় একজন, সদর উপজেলার বেতিলা ইউনিয়নে একজন এবং গতকাল মানিকগঞ্জ বাসট্যান্ড এলাকার একজন মাছ ব্যবসায়ীর করোনা শনাক্ত হয়।
ইত্তেফাক/এসি
