গোয়ালন্দে অবাধে পাখি শিকার করছে এক শ্রেণির মানুষ। বিষয়টি আইনগত ঘোরতর অপরাধ হলেও তার তোয়াক্কা করছে না কেউ। এ ব্যাপারে ব্যবস্থা নিতে শনিবার একজ জাগরণে নামের একটি সামাজিক সংগঠন উপজেলা নির্বাহী কর্মকর্তা রুবায়েত হায়াত শিপলুর কাছে লিখিত আবেদন জানিয়েছে।
এ বিষয়ে একজ জাগরণের আহবায়ক সুজন সরোয়ার বলেন, বন্যপ্রাণী (সংরক্ষণ ও নিরাপত্তা) আইন ২০১২ অনুযায়ী পাখি শিকার করা আইনত দণ্ডনীয় অপরাধ। আমরা পাখি সংরক্ষণের জন্য সাধ্যানুযায়ী চেষ্টা করে যাচ্ছি। কিন্তু এক শ্রেণির বেপরোয়া শিকাড়ি কোনো কথা শুনতে চায় না। পাখি শিকার করে বরং তারা সেই ছবি ফেসবুকে পোস্ট করার মধ্যদিয়ে অন্যদেরকে উত্সাহ দিয়ে যাচ্ছে।
এগুলো বন্ধে প্রশাসনের হস্তক্ষেপ দরকার। এ প্রসঙ্গে গোয়ালন্দ উপজেলা নির্বাহী কর্মকর্তা রুবায়েত হায়াত শিপলু বলেন, পাখি শিকার করা গুরুতর অপরাধ। বিবিধ অভিযোগ পেয়েছি। তদন্তপূর্বক ব্যবস্থা নেয়া হবে।
