'কিম গুরুতর অসুস্থ্য' দাবি যুক্তরাষ্ট্রের, চীন ও দক্ষিণ কোরিয়ার সন্দেহ প্রকাশ

আপডেট : ২২ এপ্রিল ২০২০, ১০:৩৮

উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের হৃদযন্ত্রের অস্ত্রোপচারের পরে মারাত্মক অসুস্থ যুক্তরাষ্ট্রের গণমাধ্যমের এমন প্রতিবেদনে সন্দেহ প্রকাশ করেছে দক্ষিণ কোরিয়া, চীন । এমনকি হোয়াইট হাউজও বিষয়টি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে বলে জানা গেছে।

উত্তর কোরিয়ার নাম প্রকাশে অনিচ্ছুক এক সূত্রের বরাত দিয়ে সিউল ভিত্তিক ওয়েব সাইট ডেইলি এনকে গত সোমবার জানিয়েছে, গত ১২ এপ্রিল অস্ত্রোপচারের পর সুস্থ হয়ে উঠেছেন ৩৬ বছর বয়সী কিম।

দক্ষিণ কোরিয়ার দুইজন সরকারি কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে এক মার্কিন কর্মকর্তার উদ্ধৃতি দিয়ে সিএনএনকে বলেন, অস্ত্রোপচারের পর কিম গুরুতর অসুস্থ হয়ে পড়েছিলেন কি না সে বিষয়টি নিয়ে গোয়েন্দা নজরদারি করছিল যুক্তরাষ্ট্র। তবে কিমের অস্ত্রোপচার সম্পর্কে তাদের বিস্তারিত কিছু জানান নাই।

এদিকে দক্ষিণ কোরিয়ার পক্ষ থেকে বলা হয়েছে , উত্তর কোরিয়া থেকে কোনো অস্বাভাবিক লক্ষণ নেই।

মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের জাতীয় সুরক্ষা উপদেষ্টা রবার্ট ও'ব্রায়ন ফক্স নিউজকে বলেছেন, হোয়াইট হাউস ‘খুব কাছ থেকে’ রিপোর্টগুলি পর্যবেক্ষণ করছে। যদিও ব্লুমবার্গ নিউজ মার্কিন যুক্তরাষ্ট্রের এক কর্মকর্তার বরাত দিয়ে বলেছে যে, হোয়াইট হাউসকে বলা হয়েছিল অস্ত্রোপচারের পরে কিমের আরও খারাপ অবস্থা হয়েছে।

 উত্তর কোরিয়ার সাথে সম্পর্কিত চীনা কমিউনিস্ট পার্টির আন্তর্জাতিক যোগাযোগ বিভাগের একজন কর্মকর্তা রয়টার্সকে জানিয়েছেন, কিম গুরুতর অসুস্থ নন।

ইত্তেফাক/এসি