মেহেরপুরের মুজিবনগরে প্রথম একজনের করোনা শনাক্ত হয়েছে। তিনি বেসরকারি সংস্থা ব্র্যাকের স্বাস্থ্য কর্মী। উপজেলা প্রশাসন ওই বাড়িসহ আশেপাশের ১০টি বাড়ি লকডাউন করা হয়েছে।
বুধবার সকালে মুজিবনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.উসমান গনি বিষয়টি নিশ্চিত করেছেন।
জানা গেছে, আক্রান্ত ব্যক্তি বল্লভপুরের একটি বাসায় ভাড়া থাকেন। তিনি পুরুষ। তার বয়স আনুমানিক ৩০ থেকে ৪০ বছরের মধ্যে।
মেহেরপুরের সিভিল সার্জন ডা. নাসির উদ্দিন জানান, বুধবার সকালে ৫ জনের ফলাফল এসেছে। তার মধ্যে একজনের ফলাফল পজেটিভ এসেছে। তার শারীরিক অবস্থা ভালো আছে। তাকে বর্তমানে ওই বাড়িতে রেখেই চিকিৎসা দেওয়া হবে। পরবর্তিতে পরিস্থিতি দেখে ব্যবস্থা নেওয়া হবে।
একই সঙ্গে তিনি এই মুহূর্ত থেকে মেহেরপুর বাসীকে আর ঘর থেকে বের না হওয়ার পরামর্শ দিয়েছেন।
ইত্তেফাক/এমআরএম
