জয়পুরহাটের পাঁচবিবিতে নতুন করে আরও একজনের করোনা পজিটিভ শনাক্ত হয়েছে। আক্রান্ত ব্যক্তি উপজেলার পূর্ব কড়িয়া পাকড়তলী গ্রামের অধিবাসী। কয়েক দিন আগে নারায়ণগঞ্জ থেকে সে বাড়ি এসে হোম কোয়ারেন্টিনে ছিল।
মঙ্গলবার রাত ৯টায় করোনা শনাক্তের কথা নিশ্চিত করেছেন জেলা সিভিল সার্জন ডাঃ সেলিম মিঞা।
সিভিল সার্জন আরো জানান, রাজশাহী মেডিক্যাল কলেজ ল্যাবরেটরি থেকে মঙ্গলবার আসা ৩৬ জনের রিপোর্টের মধ্যে ৩৫টি নেগেটিভ এবং একজনের করোনা পজিটিভ রিপোর্ট এসেছে। করোনা পজিটিভ এই রিপোর্টের পর ওই ব্যক্তিকে আক্কেলপুর উপজেলার গোপীনাথপুর ইনস্টিটিউট হেলথ টেকনোলজির আইসোলেশন ইউনিটে রাখা হয়েছে। এ নিয়ে পাঁচবিবি উপজেলায় ২ জন করোনায় আক্রান্ত হলেন।
ইত্তেফাক/এমআরএম
