হালুয়াঘাটে ২জন ডাক্তারসহ করোনায় আক্রান্ত ৩

আপডেট : ২২ এপ্রিল ২০২০, ১৩:২৬

ময়মনসিংহের হালুয়াঘাটে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দুইজন ডাক্তারসহ করোনায় আক্রান্ত হয়েছে ৩ জন। 

বুধবার বিষয়টি নিশ্চিত করে উপজেলা স্বাস্থ্য ও প:প: কর্মকর্তা ডা. মুনীর আহম্মেদ বলেন, গত মঙ্গলবার পর্যন্ত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে ৩০ জনের নমুনা সংগ্রহ করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পরীক্ষার জন্য পাঠানো হয়। এর মধ্যে দুইজন ডাক্তারসহ ৩ জনের করোনায় পজিটিভ পাওয়া গেছে। তাদের একজনকে আইসোলেশন ও দুজনকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে।

ইত্তেফাক/এমআরএম