রাঙ্গামাটিতে নতুন করে ১৬৩ জনকে হোম কোয়ারেন্টাইনে

আপডেট : ২২ এপ্রিল ২০২০, ১৩:৫৭

রাঙ্গামাটিতে নতুন করে ১৬৩ জনকে হোম কোয়ারেন্টাইনে নেয়া হয়েছে।  রাঙ্গামাটি জেলায় ৮৮৭ জনের কোয়ারেন্টাইন নিশ্চিত করেছে স্বাস্থ্য বিভাগ। তার মধ্যে হোম কোয়ারেন্টাইনে রয়েছে ৬১৮ জন এবং প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টইনে রয়েছে ২৬৯। 

বুধবার সকালে পূর্বে কোয়ারেন্টাইন থাকা সর্বমোট ২২২ জন কোয়ারেন্টাইন ছাড়পত্র পেয়েছেন। বর্তমানে কোয়ারেন্টাইনে রয়েছে ৬৬৫ জন। আইসোলেশনে কোন রোগী এখনো পর্যন্ত নেই বলে জানান রাঙ্গামাটি করোনার দায়িত্ব প্রাপ্ত ফোকাল পারসন ডাক্তার মোঃ মোস্তফা কামাল। 

এদিকে রাঙ্গামাটি সিভিল সার্জন ডা. বিপাশ খীসা জানান, চট্টগ্রামের ফৌজদারহাটের বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল এন্ড ইনফেকশাস ডিজেজেজে (বিআইটিআইডি) পাঠানো হলে ১২৩ জনের নমুনা পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। তার মধ্যে ৯১ জনের নমুনা নেগেটিভ পাওয়া গেছে। বাকি ৩২ জনের নমুনার রিপোর্ট এখনো আসেনি বলে জানিয়েছেন তিনি।

ইত্তেফাক/এমআরএম