চন্দনাইশে শিশু করোনা ভাইরাসে আক্রান্ত

আপডেট : ২২ এপ্রিল ২০২০, ১৪:৫৭

চট্টগ্রামের চন্দনাইশ পৌরসভাস্থ ৩নং ওর্য়াডের জোয়ারা খলিফা পাড়ায় আবিদ নামের এক ১০ মাসের শিশুর দেহে করোনা ভাইরাস শনাক্ত করা হয়েছে । গত মঙ্গলবার দিবাগত রাতে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নুমনা পরীক্ষায় করোনা ভাইরাস শনাক্ত করা হয়।

 

পরে উপজেলা নির্বাহী অফিসার ইমতিয়াজ হোসেন, স্বাস্থ্য কর্মকর্তা ডাক্তার শাহিন লিটু, ওসি কেশব চক্রবর্তী এবং স্থানীয় কাউন্সিলর হেলাল উদ্দিন চৌধুরী উপস্থিত হয়ে বাড়িটি লকডাউন করেন। বর্তমানে শিশুটি চমেক হাসপাতালে ভর্তি। সে প্রবাসী মাহাববুল আলমের ছেলে। উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাক্তার শাহিন লিটু সত্যতা নিশ্চিত করেছেন।

 

ইত্তেফাক/এএম