মাগুরায় প্রথম করোনা রোগী শনাক্ত 

আপডেট : ২২ এপ্রিল ২০২০, ১৮:১২

মাগুরায় প্রথম করোনা ভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত করা হয়েছে। আজ বুধবার (২২ এপ্রিল) যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিদ্যালয়ের ল্যাবে তার শরীরের নমুনা পরীক্ষার রিপোর্ট পাওয়ার পর করোনা ভাইরাস ধরা পড়ে বলে জানা যায়। 

আক্রান্ত ওই ব্যক্তি (২৬) সদর উপজেলার আঠারখাদা ইউনিয়নের বাসিন্দা। সে একজন পোশাক শ্রমিক। এ ঘটনায় আক্রান্ত ব্যক্তির গ্রাম লকডাউন করা হয়েছে। 

আরো পড়ুন: মতলব উত্তরে স্কুলছাত্রীকে জবাই করে হত্যা

মাগুরা সিভিল সার্জন অফিসের সিনিয়র স্বাস্থ্য শিক্ষা কর্মকর্তা জিল্লুর রহমান জানান, করোনা পরীক্ষার রিপোর্টে পজিটিভ এসেছে। সে ও তার ৩ জন সহযোগী সভারের আশুলিয়া থেকে মাগুরার গ্রামের বাড়িতে আসেন। করোনা আক্রান্ত ব্যক্তিকে বাড়িতে বিশেষ পর্যবেক্ষণে হোম কোয়ারেন্টাইনে রাখা হবে। 


ইত্তেফাক/এএএম