করোনাঃ রংপুরে ব্যাংক লকডাউন

আপডেট : ২২ এপ্রিল ২০২০, ১৯:২০

রংপুর বাজার শাখা সোনালী ব্যাংক লকডাউন করা হয়েছে। ব্যাংকের ওই শাখার ১১ কর্মকর্তা-কর্মচারীর মধ্যে সাতজন অসুস্থ হয়ে পড়লে আজ বুধবার সকাল থেকে ব্যাংকের যাবতীয় কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়।

সোনালী ব্যাংক রংপুর প্রধান শাখার ডিজিএম আব্দুল বারেক চৌধুরী সাংবাদিকদের জানিয়েছেন, ব্যাংকের সাতজন কর্মকর্তা-কর্মচারী জ্বর, সর্দি ও কাশিসহ বিভিন্ন উপসর্গে ভুগছিলেন। অসুস্থদের মধ্যে গতকাল মঙ্গলবার চারজনের ও আজ বুধবার তিনজনের নমুনা সংগ্রহ করে নিয়ে গেছে স্বাস্থ্য বিভাগের লোকজন। কিন্তু তাদের ফলাফল এখনও জানা যায়নি। সার্বিক পরিস্থিতি বিবেচনা করে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে আজ সকাল থেকে ব্যাংকের যাবতীয় কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়।

আরও পড়ুনঃ ‘ধ্বংসের মুখে বাংলাদেশি পোশাক শ্রমিকরা’ 

এর আগে, দেশে গত ২৪ ঘণ্টায় মহামারি করোনা ভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়ে আরো ১০ জন মৃত্যুবরণ করেছেন। তাদের মধ্যে ৭ জন পুরুষ ও ৩ জন নারী। এই ১০ জনের মধ্যে ঢাকার ভেতরে ৭ জন এবং বাইরে ৩ জন। এ নিয়ে করোনা ভাইরাসে মৃতের সংখ্যা দাঁড়ালো ১২০ জনে। একই সময়ে ভাইরাসটিতে নতুন করে আক্রান্ত হয়েছেন আরো ৩৯০ জন। এ নিয়ে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৩ হাজার ৭৭২ জনে।


 ইত্তেফাক/এমএএম