চন্দনাইশ (চ্ট্টগ্রাম) সংবাদদাতা
চন্দনাইশ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের জোয়ারা খলিফাপাড়ায় ১০ মাস বয়সি এক শিশু করোনা আক্রান্ত হয়েছে। মঙ্গলবার রাতে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নুমনা পরীক্ষায় তার শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়। এদিকে ঐ শিশু করোনা রোগী শনাক্ত হওয়ার পর উপজেলা নির্বাহী কর্মকর্তা ইমতিয়াজ হোসেন, স্বাস্থ্য কর্মকর্তা ডাক্তার শাহিন লিটু, ওসি কেশব চক্রবর্তী এবং স্থানীয় কাউন্সিলর হেলাল উদ্দিন চৌধুরী উপস্থিত হয়ে বাড়িটি লকডাউন করেন। বর্তমানে শিশুটি চমেক হাসপাতালে ভর্তি এবং সে এক প্রবাসীর ছেলে। উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাক্তার শাহিন লিটু এর সত্যতা নিশ্চিত করেছেন।
