রোজার আগে বিশেষ খাদ্যসামগ্রী দিলো যুবলীগ

আপডেট : ২২ এপ্রিল ২০২০, ২১:৫০

করোনাভাইরাসে সংকটে থাকা মানুষের কাছে ধারাবাহিক খাদ্যসামগ্রী পৌঁছে দেয়ার অংশ হিসেবে রমজান মাসকে সামনে রেখে বিশেষ খাদ্যসামগ্রী বিতরণ করেছেন যুবলীগ। 

বুধবার সংগঠনটির ঢাকা মহানগর দক্ষিণের সাংগঠনিক সম্পাদক গাজী সারোয়ার হোসেন বাবু ব্যক্তিগত উদ্যোগে দিনমজুর ও অসচ্ছল মধ্যবিত্ত ২’শ পরিবারকে বাড়ি বাড়ি গিয়ে খাদ্য সামগ্রী বিতরণ করেছে।

চারটি টিমের মাধ্যমে রিক্সা ও ভ্যান দিয়ে এসএমএস এবং ফোন কলের তালিকা অনুযায়ী  সুত্রাপুর, শ্যামপুর, যাত্রাবাড়ী, খিলগাঁও, রমনা, শাহবাগ, বংশাল, কোতোয়ালী, ওয়ারী থানা এলাকায় বাড়ি গিয়ে খাদ্যসামগ্রী পৌঁছে দেয়া হয়।

গাজী সারোয়ার হোসেন বাবু বলেন, ‘মাননীয় প্রধানমন্ত্রী রাষ্ট্রনায়ক শেখ হাসিনা নির্দেশনায় বাংলাদেশ আওয়ামী যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ ও সাধারণ সম্পাদক মাঈনুল হোসেন খান নিখিলের নেতৃত্বে আর্তমানবতায় সেবায় পাশে দাঁড়িয়েছে যুবলীগ। এই দুঃসময়ে নিজেদের সামর্থ্য অনুযায়ী নিম্ন আয় ও দিনমজুরদের পাশে দাঁড়াচ্ছে।নিজস্ব অর্থায়ন ও প্রচেষ্টায় এ কর্মসূচি হাতে নিয়েছি।’

তিনি জানান, ‘ঢাকা শহরের যেকোনো প্রান্তে থাকা মানুষ এই সহযোগিতা পাবেন। আমরা নিজস্ব কর্মীর মাধ্যমে খাদ্য সামগ্রীর তাদের ঠিকানায় পৌঁছে দিব। মানবিক কারণে সমাজের বিত্তবানদের নিম্ন আয়ের মানুষদের জন্য সাহায্যের হাত বাড়ানো উচিৎ।’

আরও পড়ুন: ৫০০ কিমি পায়ে হেঁটে চার শিক্ষার্থী বাড়ির পথে

খাদ্য সামগ্রীর মধ্যে রয়েছে-চাল ৫ কেজি, ডাল ১ কেজি, তেল ১ কেজি, আটা ২ কেজি, আলু ২ কেজি, পিয়াজ ১ কেজি, ছোলা ২ কেজি, চিনি ১ কেজি, লবন ১ কেজি, সবজি করলা ১ কেজি, ৪টি লেবু, ১টি লাউ, ২টি ডেটল সাবান।

ইত্তেফাক/আরআই