প্রথম সামরিক স্যাটেলাইট উেক্ষপণ করল ইরান

আপডেট : ২৩ এপ্রিল ২০২০, ০০:৫১

প্রথমবারের মতো ইরান সফলভাবে সামরিক স্যাটেলাইট উেক্ষপণ করেছে। গতকাল বুধবার দেশটির রেভল্যুশনারি গার্ড এ তথ্য জানিয়েছে। সামরিক স্যাটেলাইট উেক্ষপণের এ ঘটনায় যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে নতুন করে উত্তেজনা বাড়বে বলে আশঙ্কা করা হচ্ছে। কারণ ইতিমধ্যে পারমাণবিক ও ক্ষেপণাস্ত্র কর্মসূচি ইস্যুতে তেহরানের ওপর ওয়াশিংটন অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপ করে রেখেছে।

মার্কিন কর্মকর্তারা গতকাল বুধবার জানিয়েছেন, তাদের আশঙ্কা সামরিক স্যাটেলাইটকে পৃথিবীর কক্ষপথে পাঠানোর জন্য দূরপাল্লার ক্ষেপণাস্ত্র প্রযুক্তি ব্যবহার করেছে ইরান। অবশ্য তেহরান এ অভিযোগ অস্বীকার করেছে। ইরানের সরকারি টেলিভিশন চ্যানেলে প্রচারিত সংবাদে বলা হয়েছে, ‘আজ সকালে কেন্দ্রীয় মরুভূমি থেকে ইরানের প্রথম সামরিক স্যাটেলাইট নূর উেক্ষপণ করা হয়েছে। উেক্ষপণ সফল হয়েছে এবং স্যাটেলাইটটি সঠিক সময়ে কক্ষপথে পৌঁছেছে।’ ভূপৃষ্ঠ থেকে ৪২৫ কিলোমিটার ওপরে প্রদক্ষিণ করবে এই কৃত্রিম উপগ্রহ।