জাতীয় সংসদীয় এলাকা বগুড়ার ৭টি আসনে এবার ভোটার বেড়েছে ২ লাখ ৩৫ হাজার ৭৪০ জন। গত ২০১৪ সালে জাতীয় সংসদ নির্বাচনের সময় এ জেলায় ভোটার ছিল ২৩ লাখ ১০ হাজার ৫৪৭ জন । বর্তমানে ভোটার বেড়ে দাঁড়িয়েছে ২৫ লাখ ৪৬ হাজার ২৮৭ জন।
সূত্র জানায়, বগুড়া জেলার ১২টি উপজেলায় সংসদীয় এলাকা রয়েছে ৭টি। এরমধ্যে সারিয়াকান্দি ও সোনাতলা উপজেলা নিয়ে গঠিত বগুড়া-১ সংসদীয় নির্বাচনী এলাকা। গত জাতীয় নির্বাচনে এ আসনে মোট ভোটার সংখ্যা ছিল ২ লাখ ৮৫ হাজার ৪৫ জন। এবার তা বেড়ে হয়েছে ৩ লাখ ১৭ হাজার ৪২২ জন। এরমধ্যে সারিয়াকান্দি উপজেলায় ভোটার ছিল ১ লাখ ৫৪ হাজার ৭১৮ জন। এবার বেড়ে হয়েছে ১ লাখ ৭১ হাজার ৫০৪ জন। সোনাতলা উপজেলায় ভোটার ছিল ১ লাখ ৩০ হাজার ৩২৭ জন। এবার বেড়ে হয়েছে ১ লাখ ৪৫ হাজার ৯১৮ জন। শিবগঞ্জ একটি উপজেলা নিয়ে গঠিত বগুড়া-২ নির্বাচনী এলাকায় গত জাতীয় নির্বাচনের সময় ভোটার সংখ্যা ছিল ২ লাখ ৭১ হাজার ২৪১ জন । এবার তা বেড়ে দাঁড়িয়েছে ২ লাখ ৯৬ হাজার ৩৫৬ জন। আদমদীঘি ও দুপচাঁচিয়া উপজেলা নিয়ে গঠিত বগুড়া-৩ নির্বাচনী এলাকায় গত জাতীয় নির্বাচনের সময় ভোটার ছিল ২ লাখ ৬৭ হাজার ৫৫১ জন। এবার তা বেড়ে হয়েছে ২ লাখ ৯৬ হাজার ৩৭৮ জন। এরমধ্যে আদমদীঘি উপজেলায় বেড়েছে ১৪ হাজার ২২০ জন ও দুপচাঁচিয়া উপজেলায় বেড়েছে ১৪ হাজার ৬০৭ জন।
কাহালু ও নন্দীগ্রাম উপজেলা নিয়ে গঠিত বগুড়া-৪ নির্বাচনী এলাকায় গত নির্বাচনের সময় ভোটার ছিল ২ লাখ ৮৩ হাজার ২৫৫ জন। এবার বেড়ে হয়েছে ৩ লাখ ১১ হাজার ৯৪১ জন। এরমধ্যে কাহালু উপজেলায় বেড়েছে ১৫ হাজার ৩৯৭ জন ও নন্দীগ্রাম উপজেলায় বেড়েছে ১৩ হাজার ২৮৯ জন। শেরপুর ও ধুনট উপজেলা নিয়ে গঠিত বগুড়া-৫ নির্বাচনী এলাকায় গত নির্বাচনের সময় ভোটার ছিল ৪ লাখ ২৭ হাজার ৫৫৫ জন। এবার তা বেড়ে দাঁড়িয়েছে ৪ লাখ ৭৫ হাজার ২৮৯ জন। এরমধ্যে শেরপুরে ভোটার বেড়েছে ২৬ হাজার ৮০৬ জন ও ধুনটে ভোটার বেড়েছে ২০ হাজার ৯২০ জন। সদর উপজেলা নিয়ে গঠিত বগুড়া-৬ আসনে গত নির্বাচনের সময় ভোটার ছিল ৩ লাখ ৫৩ হাজার ৭৭১ জন। এবার তা বেড়ে দাঁড়িয়েছে ৩ লাখ ৮৭ হাজার ২৭৯ জন। গাবতলী ও শাজাহানপুর উপজেলা নিয়ে গঠিত বগুড়া-৭ আসনে গত নির্বাচনের সময় ভোটার ছিল ৪ লাখ ২২ হাজার ১২৯ জন। এবার তা বেড়ে হয়েছে ৪ লাখ ৬১ হাজার ৬২২ জন। এরমধ্যে গাবতলী উপজেলায় ভোটার বেড়েছে ২৩ হাজার ৩৭০ জন ও শাজাহানপুর উপজেলায় ভোটার বেড়েছে ১৬ হাজার ১২৩ জন।
