মানিকগঞ্জে কর্নেল মালেক মেডিকেল কলেজের মেডিসিন বিভাগের সহযোগী অধ্যাপক ডা. মোতাহার হোসেন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন।
বৃহস্পতিবার সকালে এই তথ্যটি নিশ্চিত করেছেন কর্নেল মালেক মেডিকেল কলেজের অধ্যাপক ডাঃ মোহাম্মদ আখতারুজ্জামান।
এর আগে, বুধবার সিংগাইর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. আবু হানিফ করোনায় আক্রান্ত হন। এ নিয়ে জেলায় দুই জন চিকিৎসক করোনা ভাইরাসে আক্রান্ত হলেন।
ইত্তেফাক/এমআরএম
