সিংগাইরে চিকিৎসক ও ১১ মাসের শিশু করোনায় আক্রান্ত

আপডেট : ২৩ এপ্রিল ২০২০, ১৭:২৬

মানিকগঞ্জের সিংগাইরে চিকিৎসক ও ১১ মাসের শিশুর শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. সেকেন্দার আলী মোল্লা বৃহস্পতিবার বিষয়টি নিশ্চিত করেছেন।
 
তিনি জানান, আক্রান্তরা হলেন- সিংগাইর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের একজন মেডিকেল অফিসার ও উপজেলার জামির্ত্তা ইউনিয়নের বিন্নাডিঙ্গি গ্রামে ১১ মাসের এক শিশু।  গত বুধবার দুপুর (২২ এপ্রিল) শিশুটি  শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়। শিশুটির গ্রাম লকডাউন করা হয়েছে এবং উভয় পরিবারের সবাইকে আইসোলেশনে নেওয়া হয়েছে। 

ইত্তেফাক/এসি