রংপুরে এক নারী করোনায় আক্রান্ত

আপডেট : ২৩ এপ্রিল ২০২০, ১৭:৫৩

রংপুর নগরীর শালবন মিস্ত্রিপাড়া এলাকায় এক নারী (৩৫) করোনায় আক্রান্ত হয়েছেন। বুধবার (২২ এপ্রিল) রংপুর মেডিকেল কলেজে নমুনা পরীক্ষা করে তাকে আক্রান্ত শনাক্ত করা হয়েছে। ওই নারী নগরীর একটি হাসপাতালের স্টাফ বলে জানা গেছে। 

জানা গেছে, আক্রান্ত ওই নারীর স্বামী রংপুরে অবস্থিত রাষ্ট্রায়াত্ব একটি ব্যাংকে কর্মরত। ওই ব্যাংকের সাতজনের জ্বর, সর্দি, কাশিসহ করোনা উপসর্গ দেখা দিলে বুধবার ব্যাংককে লকডাউন করা হয়। আক্রান্ত ওই নারীর বাড়ি লকডাউন করা করেছে স্বাস্থ্য বিভাগ।

রংপুর সিভিল সার্জন হিরম্ব কুমার রায় বলেন, আক্রান্ত হওয়ায় ওই নারী যে হাসপাতালে কাজ করতেন সেই হাসপাতালের চিকিৎসক, নার্স, কর্মচারীদের কোয়ারেন্টাইনে রাখা হয়েছে এবং আক্রান্তের বাড়ি লকডাউন করা হয়েছে।

ইত্তেফাক/এসি