চুয়াডাঙ্গায় নতুন আক্রান্ত ৬

আপডেট : ২৩ এপ্রিল ২০২০, ২০:০৮

চুয়াডাঙ্গায় সিনিয়র  নার্সসহ  নতুন করে ছয়জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। বৃহস্পতিবার দুপুরে চুয়াডাঙ্গার জেলা প্রশাসক নজরুল ইসলাম সরকার সিভিল সার্জনের বরাত দিয়ে বিষয়টি নিশ্চিত করেছেন। আক্রান্তদের মধ্যে জেলার আলমডাঙ্গা উপজেলায়  চারজন ও সদর উপজেলায় দুইজন রয়েছেন। আক্রান্তরা কিছুদিন আগে ঢাকা ও নারায়ণগঞ্জ থেকে নিজ বাড়িতে ফিরেছিলন। তাদের বাড়িসহ আশপাশের এলাকা লকডাউন করা হয়েছে।  

চুয়াডাঙ্গা সদর হাসপাতালের ল্যাব টেকনিশিয়ান আমজাদুল ইসলাম চঞ্চল  বলেন, জেলার চারটি উপজেলা থেকে এ পর্যন্ত  মোট ১৫৮ জনের নমুনা সংগ্রহ করে আইইডিসিআর, খুলনা এবং যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে পাঠানো হয়। এর মধ্যে বৃহস্পতিবার  ৩৯ জনের তথ্যে ছয়জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে।

ইত্তেফাক/এসি