রংপুরের মা ও শিশু কল্যাণকেন্দ্রের এক নার্সের করোনা শনাক্ত হওয়ায় এখানকার ডাক্তার, নার্সসহ ১৭ জনকে কোয়ারেন্টাইনে রাখা হয়েছে এবং বৃহস্পতিবার কেন্দ্রটি লকডাউন ঘোষণা করা হয়েছে।
রংপুর মেডিক্যাল কলেজের অধ্যক্ষ ডাক্তার এ কে এম নুরুন্নবী লাইজু জানান, মা ও শিশু কল্যাণকেন্দ্রের করোনা আক্রান্ত নার্সের স্বামী রংপুর সোনালী ব্যাংক মহিলা শাখার কর্মচারী। তিনিও গত মঙ্গলবার করোনায় পজিটিভ চিহ্নিত হয়েছেন।
রংপুরের সিভিল সার্জন ডা. হিরম্ব কুমার রায় জানান, রংপুর সিটি করপোরেশন ও মেট্রো পলিটন পুলিশ বৃহস্পতিবার রংপুরের মা ও শিশু কল্যাণকেন্দ্র লকডাউন করেছে।
