ডিমলায় সরকারি নির্দেশ অমান্য করে দোকান খোলা রাখায় বৃহস্পতিবার তিন দোকানিকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
ডিমলা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমাণ আদালতের ম্যাজিস্ট্রেট জয়শ্রী রানী রায় ঐ আদালত পরিচালনা করেন। তিনি বলেন, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত জরিমানা কার্যক্রম অব্যাহত থাকবে।
