রাজশাহীতে নিত্যপণ্যের দাম বাড়ছেই

আপডেট : ২৩ এপ্রিল ২০২০, ২১:৩৫

করোনা ভাইরাসের সংক্রমণ প্রতিরোধে চলমান লকডাউনের প্রভাব পড়েছে রাজশাহীর নিত্যপণ্যের বাজারে। দুই সপ্তাহ ধরে প্রয়োজনীয় সবপণ্যের দাম ঊর্ধ্বমুখী বলে ক্রেতা-বিক্রেতারা জানিয়েছেন। পবিত্র রমজানকে সামনে রেখে আরেক দফায় নিত্যপণ্যের দাম বাড়ায় অস্বস্তিতে পড়েছেন ক্রেতারা। একটু স্বস্তির আশায় ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) খোলা ট্রাকের সামনে হাজারো গ্রাহকের দীর্ঘ লাইন তৈরি হচ্ছে। অবশ্য বিক্রেতাদের দাবি, চলমান লকডাউনে আমদানি কমে যাওয়ায় হু হু করে বাড়ছে নিত্যপণ্যের দাম।

এদিকে রমজানের আগে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের দাম বেড়ে যাওয়ায় ক্ষোভ প্রকাশ করছেন স্বল্প আয়ের মানুষ। তারা বলছেন, করোনা ভাইরাসের জন্য তারা বাইরে বের হতে পারছে না।