রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের প্রকৌশলী নিহত

আপডেট : ২৪ এপ্রিল ২০২০, ০২:১৫

নির্মাণাধীন রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পে কর্মরত অবস্থায় বোম প্লেসার মাথায় পড়ে এক প্রকৌশলী নিহত হয়েছেন। গুরুতর আহত অবস্থায় তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

আব্দুল মবিন (৩৫) নামের এই প্রকৌশলী ভারতীয় সাব-ঠিকাদারী প্রতিষ্ঠান ‘পাহারপুর কুলিং টাওয়ার’ নামক প্রতিষ্ঠানে প্রকৌশলী হিসেবে কর্মরত ছিলেন। জনৈক কেরামত আলী খানের ছেলে আব্দুল মবিনের বাড়ি পাবনা সদর থানার টেবুনিয়া মজিদপুর গ্রামে। প্রকল্পের সাইট ইনচার্জ রুহুল কুদ্দুস ঘটনা নিশ্চিত করেছেন।

জানা যায়, বৃহস্পতিবার বিকেল সাড়ে তিনটার দিকে কুলিং টাওয়ারে ২,৯০০ লোডের ঢালাইয়ের কাজ করার সময় বোম প্লেসার ভেঙ্গে ওই প্রকৌশলীর মাথার উপর পড়লে এই দুর্ঘটনা ঘটে। এই অবস্থায় প্রকল্পের মেডিকেল সেন্টারে তাকে প্রাথমিক চিকিৎসা দেয়ার পর পাবনা জেনারেল হাসপাতালে পাঠানো হয়। পাবনা হতে তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। এই পর্যায়ে তাকে এয়ার এ্যাম্বুলেন্সে ঢাকায় নেয়ারও প্রস্তুতি চলছিল বলে জানা যায়। শেষ পর্যন্ত সন্ধ্যায় তিনি রাজশাহীতে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। 

ইত্তেফাক/আরকেজি