দ্বিতীয় দিন বিকেলেই তিনি সাজঘরে ফিরেছেন। তৃতীয় দিন সকালটা তাই অধিনায়ক হ্যামিল্টন মাসাকাদজার জন্য ছিল অখণ্ড অবসর। তাই তিনি সময় কাটালেন মিরপুরের নেটে। সাথে ছিলেন বোলিং কোচ ডগলাস হন্ডো। প্রথম ইনিংসে মাত্র ১৪ রান করে তাইজুল ইসলামের বলে মেহেদী হাসান মিরাজের হাতে ক্যাচ তুলে দিয়ে আউট হয়ে যান তিনি। নেটে ঘাম ঝরানো দেখে বোঝা গেল দ্বিতীয় ইনিংসে একই ভুলে পা বাড়াতে চান না তিনি।
