ভারতে ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত ১৬৮৪

আপডেট : ২৪ এপ্রিল ২০২০, ১৭:২০

ভারতে করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা দিনে দিনে বেড়েই চলছে। দেশটিতে গত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন ১৬৮৪ জন।

দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে এনডিটিভি জানিয়েছে, দেশটিতে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৩,০৭৭ জন, গত ২৪ ঘণ্টায় নতুন করে আক্রান্ত হয়েছেন ১,৬৮৪ জন। করোনায় মৃতের সংখ্যায় আরও যোগ হয়েছে ৩৭ জন। ফলে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৭১৮ জনে।

ভারতে কোভিড-১৯ মোকাবিলায় তৈরি গ্রুপের সভাপতি সি কে মিশ্র জানিয়েছেন, করোনা ভাইরাসের ক্ষেত্রে বৃদ্ধি কম-বেশি এদিক-ওদিক হয়েছে। আমরা এই রোগকে আটকাতে যে কৌশলগুলি নিয়েছি তাতে কিছুটা হলেও সাফল্য এসেছে এটি অনেকাংশে প্রমাণিত।"

আরও পড়ুন: মিশরে আমেরিকান বন্দী নিরাপদ রাখার আর্জি! 

মহারাষ্ট্রে করোনায় আক্রান্ত হয়েছেন মোট ৬,৪২৭ জন। মৃত্যু হয়েছে মোট ২৮৩ জনের। মুম্বইতেই মোট করোনা আক্রান্ত ৪,০২৫ জন। মোট মারা গেছেন ১৬৭ জন। দিল্লিতে ২,৩০০ জনেরও বেশি মানুষ ভুগছেন করোনা রোগে। 

ইত্তেফাক/আরআই