টাঙ্গাইলের গোপালপুরে প্রথম করোনা রোগী শনাক্ত হয়েছে। তিনি পেশায় গার্মেন্টস কর্মী। বাড়ি ধোপাকান্দি ইউনিয়নের কামদেববাড়ী গ্রামে।
করোনা আক্রান্ত গার্মেন্টস কর্মীর স্বামী জানান, তার স্ত্রী ঢাকার জামগড়ার টেক্সমেক্স নামক একটি গার্মেন্টসে চাকরি করেন। গত ১৬ এপ্রিল বাড়িতে আসেন। পরদিন শরীরে জ্বর ও কাঁশিসহ করোনার উপসর্গ দেখা দেয়।
আরো পড়ুন : ভারতে ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত ১৬৮৪
গোপালপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আলীম আল রাজী জানান, খবর পেয়ে গত ১৯ এপ্রিল স্বাস্থ্য কর্মীরা বাড়িতে গিয়ে তার নমুণা সংগ্রহ করে ঢাকায় পাঠানো হয়। গত বৃহস্পতিবার রাতে আসা রিপোর্টে দেখা যায় করোনা পজিটিভ। শুক্রবার দুপুরে উপজেলা করোনা প্রতিরোধ কমিটির সদস্যরা ওই বাড়িতে যান এবং গ্রামের ১৬টি বাড়ি লকডাউন ঘোষণা করেন।
ইত্তেফাক/ইউবি
